কৌতূহলের বশে প্রেমিকার প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে পরীক্ষা করেছিলেন প্রেমিক । পরীক্ষায় টেস্ট কিটে দুটি রেখাও ফুটে ওঠে! দেখেই চমকে যান যুবক । পরীক্ষা করা প্রেগন্যান্সি কিট নিয়ে ছোটেন ডাক্তারের কাছে । আর সেই কৌতূহলেই ধরা পড়ল এক ভয়াবহ রোগ। ডাক্তার পরীক্ষা করতেই দেখা যায় , ওই যুবকের Testicular Cancer রয়েছে।
ঘটনাটি ঘটেছে তাইওয়ান প্রদেশে । ক্যান্সার আক্রান্ত যুবকটি বেশ কিছুদিন ধরে তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন। যার ফলে কৌতূহল বশতই তিনি প্রেমিকার প্রেগন্যান্সি কিট নিয়ে পরীক্ষা করেন । এবং তাতে দুটি দাগও ফুটে ওঠে । কেন এমন হলো, তা জানতেই ডাক্তারের কাছে ছুটেছিলেন যুবক , কিন্তু পরীক্ষা করে দেখা যায় Testicular Cancer এ আক্রান্ত তিনি।
চিকিৎসক লু জিনহেং জানিয়েছেন , এই ঘটনায় অস্বাভাবিক কিছু নেই । তিনি জানান Choriocarcinoma এর মতো কিছু Testicular Cancer এর ক্ষেত্রে Human Chorionic Gonadotropin হরমোনের মাত্রা বেড়ে যায় । যার ফলেই প্রেগন্যান্সি টেস্ট কিটে যুবককে পজেটিভ দেখিয়েছিল ।







