রাজ্য

কেন্দ্রীয় স্বীকৃতি লাভ দুয়ারে সরকারের, পুরস্কৃত করবে তথ্যপ্রযুক্তি মন্ত্রক

নাগরিক সুবিধার্থে, পরিষেবা উন্নয়নে রাজ্য সরকারের একাধিক প্রকল্প পথ দেখিয়েছে জাতীয় স্তরে। জনপ্রিয় যা সব প্রকল্প, তা সমস্তই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এবার সেইরকমই এক পরিষেবা জাতীয় স্তরে স্বীকৃতি আদায় করল। কেন্দ্রের তরফে পুরস্কৃত হতে চলেছে ‘দুয়ারে সরকার’।

কেন পুরস্কার পাচ্ছে দুয়ারে সরকার? আসলে এই প্রকল্পটি চলে রিয়েল টাইম আপডেটের ভিত্তিতে। অর্থাৎ যে কেউ চাইলে নির্দিষ্ট পোর্টাল থেকে কত দুয়ারের সকারের সমস্ত তথ্য পেতে পারবেন। কিছু দিনের মধ্যে একটি অ্যাপও আনা হচ্ছে। ডিজিট্যাল প্রযুক্তির মাধ্যমে এই ধরনের উদ্যোগ দেশের মধ্যে প্রথম। সরকারের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬.৬ কোটি মানুষকে দুয়ারে সরকারের পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে।

২০২৩ সালের ৭ জানুয়ারি নয়াদিল্লির কেন্দ্রীয় বিজ্ঞান ভবনে এই পুরস্কার রাজ্যের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার দিল্লি থেকে নবান্নে বিজ্ঞপ্তি আসে। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার পাবে ‘দুয়ারে সরকার’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.