বিদেশ

তাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল বিশালাকার ক্রেন, মৃত অন্তত ১৯

ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল তাইল্যান্ড। বুধবার সকালে ব্যাঙ্কক থেকে ২৩০ কিলোমিটার দূরে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় এক মর্মান্তিক বিপর্যয়ে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। যদিও স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়ে যেতে পারে। মূলত একটি নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের বিশালাকার ক্রেন চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়ায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে।

তাইল্যান্ডের পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ঘটনার সময় যাত্রিবাহী ট্রেনটিতে ১৯৫ জন সওয়ার ছিলেন। ব্যাঙ্কক থেকে উত্তর-পূর্ব দিকে যাওয়ার পথে হঠাৎই ক্রেনটি ট্রেনের বগির ওপর ভেঙে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। চারদিকে যাত্রীদের আর্তচিৎকার আর দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা এক বীভৎস পরিস্থিতির সৃষ্টি করে।

ইতিমধ্যেই পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে আটকে পড়া যাত্রীদের বের করে আনা হচ্ছে। জখম অবস্থায় অন্তত ৮০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। উচ্চগতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত ক্রেনটি কেন এবং কীভাবে চলন্ত ট্রেনের ওপর পড়ল, তা নিয়ে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। রেল প্রশাসনের পক্ষ থেকে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.