নির্বাচনের দিন এগিয়ে আসতেই রাজ্যের বুকে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহাওয়ায় রাজ্যজুড়ে সকল্প যাত্রা শুরু করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি ডায়মন্ড হারবারের পাশাপাশি এক্কেবারে শুভেন্দুর গড় নন্দীগ্রামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চালু করলেন সেবাশ্রয়ের ক্যাম্প। সেখানেই তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজ্য সরকারের পক্ষ থেকে জোড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
২৬ এর শুরুতেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এক্কেবারে জনগণের ঘরের ছেলে হয়ে তাদের মণিকোঠায় জায়গা করে নিতে বেশ তৎপর হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। যেকোনো সমস্যা নিয়ে মানুষ তাঁর কাছে পৌঁছতেই সমাধানের জন্য আশ্বস্ত করছেন। পাশাপাশি সকলের সমস্যা দূর করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছেন। যার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি পূরণ হলো নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প। সেখানেই চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এক্কেবারে বিনামূল্যে।
সেই সেবাশ্রয় ক্যাম্পে গিয়েই অনেক মানুষ তাঁর কাছে অনুরোধ করেছিল নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ফিজিওথেরাপির জন্য নতুন ডাক্তার নিয়োগ করার জন্য। তৎক্ষণাৎ তিনি তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, এমনকি রেকর্ড অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কথা তেমন কাজ। তাই সেই মতোই পূর্ব মেদিনীপুরের এগরার মহকুমা হাসপাতালের কর্মরত শৌভিক জানা ও পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের মহকুমা হাসপাতালে কর্মরত অনিন্দ্যসুন্দর ভুঁইয়াকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। অন্যদিকে বাঁকুড়ায় পাথর খাদান আইনি জটিলতায় বন্ধ হওয়ায় প্রায় বহু মানুষের রুটিরুজি প্রশ্নের মুখে পরেছে। তবে সংকল্প যাত্রায় গিয়ে সেই সমস্যার সমাধানেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তি জারি করে ১৭ টি পাথর খাদান আগামী ১১ই ফেব্রুয়ারি অনলাইনে নিলামের ঘোষণা করলেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ২ সপ্তাহের মধ্যে কাজ শুরু করা হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিশ্রুতি সফলভাবে পালন করতে পারায় দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে আমজনতা। পাশাপাশি এই ধরনের পদক্ষেপ ভোটের ময়দানে বাড়তি মাইলেজ দেবে তা বলাই বাহুল।







