বিনোদনরাজনীতি

সিনে দুনিয়া থেকে আনুষ্ঠানিক ভাবে অবসর নিলেন দক্ষিণী সিনেমার তারকা থলপতি বিজয়

বিনোদন দুনিয়ায় ১০ বছর বয়স থেকে পথ চলা শুরু করেছিলেন থলপতি বিজয়। তবে এবার ৫১ বছর বয়সে সেনেদুনিয়ার যাত্রায় ইতি টানলেন অভিনেতা। ২৪ সালেই ‘তামিলগা ভেট্রি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করেছেন। এবার লাইট-অ্যাকশন-ক্যামেরা ছেড়ে রাজনৈতিক ময়দানে পূর্ণ মনোযোগ দিলেন দক্ষিণী তারকা।

১৯৮৪ সালে ‘ভেত্রি’ শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনেতা হিসেবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন থলপতি বিজয়। পরবর্তীতে ১৮ বছর বয়সে ১৯৯২ সালে ‘নালাইয়া থীরপু’ নায়ক চরিত্রে পূর্ণ অভিনেতা হিসেবে অভিষেক করেন দক্ষিণী তারকা। এরপর একের পর এক সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মন জয় করেছেন। এভাবেই গত ৩৩ বছর ধরে বিনোদন দুনিয়ায় চলেছে তাঁর পথ চলা। তবে ২০২৪ সালে রাজনৈতিক ময়দানে পদার্পণ করেছিলেন। তবে তখনও তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে তিনি আর পর্দায় দেখা দেবেন না। তবে এবারে অনুরাগীদের সেই

চলচ্চিত্র জগতে প্রবল জনপ্রিয়তা অর্জনের পর রাজনৈতিক ময়দানে পা রেখেছেন তিনি। এমনকি নতুন রাজনৈতিক দল তৈরি করার পরই ঘোষণা করেছিলেন ২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়। এবার সেই ঘোষণা শিলমোহর দিয়ে মন খারাপ করালেন বিনোদন দুনিয়ার অনুরাগীদের। অসংখ্য সিনে প্রেমীদের মন ভেঙেছে এই খবরে। মালয়েশিয়ায় পরিচালক এইচ. বিনোদ-এর ছবি ‘জন নায়গন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে মঞ্চ থেকে রুপালি পর্দা থেকে অবসরণ নিলেন থলপতি বিজয়। শেষ হলো চলচ্চিত্র জগতে দীর্ঘ পথ চলা। তবে শেষে তিনি সকলের কাছে আবেদন করেছেন যাতে পর্দায় যেভাবে মানুষ ভালোবাসা দিয়েছে ঠিক সেই ভাবেই আগামী দিনে রাজনৈতিক ময়দানেও যেন ভালোবাসা দেয় মানুষ। যাতে আম জনতার অধিকারের জন্য লড়াই করতে পারেন দক্ষিণী সিনেমার তারকা থলপতি বিজয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.