সম্প্রতি ক্যানাডার মাটিতে বেশ জাকিয়ে বসেছিল তারকা সঞ্চালক কপিল শর্মা ও তার স্ত্রীর উদ্যোগে নির্মিত ক্যাপস ক্যাফে। তবে খালি স্থানিদের টার্গেটে পরে ওই ক্যাফেতে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। এবার সেই আতঙ্কের অভিশপ্ত সময় পেরিয়ে তারা তাদের নতুন ক্যাফে খুললেন দুবাইয়ের মাটিতে।
২৫ সালেই দু-দুবার মাত্র কয়েক মাসের ব্যবধানে নিষিদ্ধ গোষ্ঠী বিষ্ণোই গ্যাংয়ের হামলায় ঝাঁঝরা হয়ে গিয়েছে। যার ফলে সেই ক্যাফে পুনরায় আরম্ভ করতে বেশ আতঙ্কিত সকলেই। বলা যায় কানাডায় একটা ভয়ঙ্কর অভিশপ্ত সময় কাটিয়েছে। তবে ২৬-এ নতুন করে এই তারকা দম্পতি তাদের স্বপ্নের ক্যাপস ক্যাফের শুভ আরম্ভ হতে চলেছে দুবাইয়ের মাটিতে। ৩১ শে ডিসেম্বর বিশেষ সেলিব্রেশনের জন্য অনেক বাড়তি অফারও রাখছেন তাঁরা। তবে এই নতুন অধ্যায় খুব সুন্দরভাবে সফল হবে করেই মনে করছে সকলেই। দুবাইয়ের মাটিতে খাদ্য রসিকের জন্য এটি একটি নতুন উপহারটা বলাই বাহুল্য।
পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই ক্যাফের চমকপ্রতো সাজসজ্জা ও তুলে ধরেছেন। যেখানে দেখা গেছে সেই ক্যাপের অন্তর সজ্জা হয়েছে তাঁর কমেডি শো তথা কপিল শর্মা শোয়ের সেটের ধাঁচে। এরপর সেই ভিডিওর নিচে ক্যাপশনে ৩১ শে ডিসেম্বর এই ক্যাফের শুভ উদ্বোধনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। কানাডার হামলার পরেও সব সময় নিজের এই ক্যাফে নিয়ে বেশ আশাবাদী ছিলেন এই অভিনেতা সঞ্চালক। এবার সেই প্রত্যাশা মতই দুবাইয়ের মাটিতে এই ক্যাপস ক্যাফে মানুষের মন জয় করতে চলেছে।







