ফোনের স্পিকারের শব্দ কমে যাওয়ার সমস্যায় জর্জরিত হতে হয়েছে,প্রায় কম বেশি সবাইকেই। আমরা এখানে এমন কিছু পদ্ধতি সম্পর্কে জানাতে যাচ্ছি, যা ফোনের স্পিকারকে আরও জোর করবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
অনেকেই মনে করেন, স্পিকার জনিত সমস্যার ক্ষেত্রে সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু, ফোনের ওয়ারেন্টি না থাকলে সেক্ষেত্রে এটি বেশ খরচ সাপেক্ষ।
তাই কারও যদি এমন সমস্যা থাকে তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারণ আমরা তাঁদের জন্য এমন কিছু পদ্ধতি নিয়ে এসেছি, যার সাহায্যে নিজেদের ফোনের স্পিকারের ভলিউম বাড়ানো যেতে পারে। নিজেদের ফোন থেকে যদি একেবারেই কোনও শব্দ না হয়, তাহলে প্রথমে দেখে নিতে হবে এটি কোনও ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা আছে কি না । যদি তা না হয় এবং স্পিকার থেকে ধীরগতির শব্দ শোনা যায়, তাহলে স্পিকারে ময়লা জমে থাকতে পারে। অতএব, প্রথমে নিজেদের স্পিকারের মধ্যে জমে থাকা ধুলো পরিষ্কার করতে হবে।
যদি তাতেও সমস্যার সমাধান না মেলে, সেক্ষেত্রে ইউজাররা Sound & Notifications বা Sound & Vibrations-এর অপশন পাবেন। এই বিকল্পটি কারও ফোনে অন্য নামেও থাকতে পারে। এখানে ভলিউম অপশনে ক্লিক করলে স্লাইড বার দেখা যাবে। এখান থেকে ভলিউম বাড়াতে হবে। রিংটোন, মিডিয়া, অ্যালার্ম, বিজ্ঞপ্তির জন্য অন্যান্য অপশন পাওয়া যাবে।
এই সব সিলেক্ট করার পরেও যদি কারও ফোনের স্পিকারের শব্দ একই থাকে, তাহলে তাকে আলাদাভাবে ভলিউম অ্যাপ ডাউনলোড করতে হবে। কেউ প্লে স্টোরে ভলিউম বুস্টার সার্চ করলে অনেক অপশন দেখতে পাবেন। এই ধরনের আলাদা অ্যাপ ব্যবহার করে স্পিকারের ভলিউম বাড়ানো যায়।







