গত কয়েক মাস ধরেই ডেঙ্গুর প্রভাবে ওষ্ঠাগত হয়ে উঠেছিল রাজ্যবাসীদের প্রাণ। দিনের পর দিন পাল্লা দিয়ে বেড়ে চলেছিল আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে এই কয়েকদিনের মধ্যে রাজ্যবাসী একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে ডেঙ্গুকে এখনই দুর্বল ভেবে ভুল করার মতো কোনো কারণ নেই।
তবে ডেঙ্গুর প্রাণঘাতী করার ক্ষমতা এখনো একই আছে। এই কারণেই সতর্কতা অবলম্বনের জন্য তৈরি হলো কিট।
ডেঙ্গি আক্রান্ত হলে রুগীদের প্লেটলেট অনবরত কমতে শুরু করে। এই পরিবর্তন চোখে আসাতে যে সময় লাগে ততক্ষণে রোগীকে বাঁচানো আর সম্ভব হয়ে ওঠেনা। তবে ডেঙ্গু প্রতিরোধের জন্য তৈরি হওয়া কিট বাজারে কবে আসবে তা এখনো স্পষ্ট জানা যায়নি।







