Uncategorized

বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আসাদউদ্দিন ওয়াইসি! কটাক্ষ রাহুল গান্ধীর

“বিজেপির কাছ থেকে টাকা নিয়ে প্রার্থী দিচ্ছে ওয়েসির দল” এক নির্বাচনী সভায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে কটাক্ষ করেছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই নিয়েই উতপ্ত হলো রাজনৈতিক মহল। তবে কংগ্রেস নেতার এমন অভিযোগে পাল্টা জবাব ও দিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক নির্বাচনী সভায় তিনি দাবি করেছিলেন,”যেখানেই কংগ্রেস বিজেপির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানেই ওয়েসির দল বিজেপির কাছ থেকে টাকা নিয়ে প্রার্থী দিচ্ছে।” তবে এই অভিযোগ শোনার পর চুপ থাকেনি আসাদউদ্দিন ওয়াইসি। এর পাল্টা উত্তরে তিনি বলেন,

“রাহুল গান্ধী, আপনি আমার বিরুদ্ধে এই অভিযোগ করছেন কারণ আমার নাম আসাদুদ্দিন ওয়াইসি। আমি একটি টুপি পরি এবং আমার মুখে দাড়ি আছে। এ কারণেই তারা আমার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলে।” এরপর তিনি আরো বলেন,”যারা দাড়ি রাখে এবং টুপি পরে তাদের প্রতি এটা আপনার ঘৃণা। এজন্যই এসব অভিযোগ করছেন।”

তার মতো তার ধর্মীয় পরিচয় এর জন্যই এরকম বাজে অভিযোগ তোলা হয়েছে তার ওপর। এরপর কংগ্রেস দলকে তিনি কটাক্ষ করে বলেন,”রাহুল গান্ধী তার বন্ধু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং বিজেপিতে যোগদানকারী জিতিন প্রসাদকে টাকা নেওয়ার অভিযোগ করেননি।রাহুল গান্ধী কেবল তার জন্য অন্য কেউ যা লিখেছিলেন তা পুনরাবৃত্তি করছিলেন।”

তবে এখানেই থেমে থাকেননি তিনি পরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দুর্নীতি কান্দে তিনি বলেন,”রাহুল গান্ধী মোদি 2 হয়ে গেছেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেকের একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। কিন্তু তা হয়নি।”এরপরও নানা কোথায় কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষমূলক কথা বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.