Uncategorizedরাজ্য

সুন্দরবনের আশেপাশেই পরিবর্তিত হচ্ছে লোকেশন! শাহজাহান কি জলপথে বাংলাদেশ পালানোর পরিকল্পনা করছে?

গত কয়েক দিনের ঘটনা রাজ্য রাজনীতিতে আবারও ইতিহাস তৈরি করেছে।সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান-এর খোঁজ করতে গিয়ে ইডি আধিকারিকদের হাতে উঠে এসেছে বিভিন্ন তথ্য।

তদন্তকারীরা আগেই বুঝতে পেরেছিলেন শাহজাহানের বাংলাদেশ বা মায়ানমারে পালিয়ে যাওয়ার পরিকল্পনা। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল লুকআউট নোটিসও। সম্প্রতি ইডি সূত্রে খবর,শাহজাহান এর মোবাইল লোকেশন ট্র্যাক করে জানা গেছে সুন্দরবন এলাকার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছেন তিনি। আরো জানা গেছে, শাহজাহান নাকি একটিমাত্র হ্যান্ডসেট ব্যবহার করছেন এবং সেই হ্যান্ডসেটের সিম ও লোকেশন ট্র্যাক করছেন তদন্তকারীরা।

ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছে! এই ঘটনা গোটা রাজ্য রাজনীতিকে তোলপাড় করেছে।ইডি সূত্রের দাবি,শাহজাহান ঘটনার সময় বাড়িতেই ছিলেন। কিন্তু তার সত্ত্বেও বাড়িতে তাঁর খোঁজ মেলেনি। ইডি সূত্রে খবর, শাহজাহান বাংলাদেশ পালানোর চেষ্টা করছে এই কারণে ইতিমধ্যেই আইবি এবং বিএসএফ এর সাহায্য চাওয়া হয়েছে বলে খবর ইডি সূত্রে।

সন্দেশখালির সরবেড়িয়ায় অঞ্চলে শাহজাহানের তিনটি প্রাসাদোপম বাড়ির মধ্যে শুক্রবার তার একটিতে তল্লাশি চালাতে গিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকেরা আক্রান্ত হন। তবে শুক্রবার দুপুরের পর থেকেই তিনটে বাড়িতে ঝুলছে তালা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.