নির্বাচনের আগেই ফের একবার দল ভাঙ্গন দেখা গেল গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে একবার নিজের দলে যোগদান করলেন দিনহাটার অন্যতম জেলা সম্পাদক জয়দীপ ঘোষ। গত পুরসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। গতকাল আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি অভিজিত্ দে ভৌমিকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন তিনি।
গতকাল রাতে জোড়া ফুলের পতাকা হাতে নিয়ে দলে ফেরেন দিনহাটার জেলা সম্পাদক জগদীপ ঘোষ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি অভিজিত্ দে ভৌমিক। জগদীশ বাবুর দলে ফেরা নিয়ে তারা বলেন,”জয়দীপ ঘরে ফিরে এসেছে, এটাই বড় বিষয়। গত কয়েকমাসে ও বুঝতে পেরেছে বিজেপিতে কেউ থাকতে পারে না। আসল ঘর কোনটি, সেটা ওর কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। নিজের ঘরের লোকেরা বকা দিলেও যে তার মধ্যে আন্তরিকতা থাকে, সেটা জয়দীপ উপলব্ধি করতে পেরেছে। এখানে তাঁকে যোগ্যতা অনুযায়ী কাজে লাগানো হবে।” তৃণমূলের জেলা সভাপতি বলেন, ”নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে জয়দীপ দলবদল করেছিলেন। তবে আলোচনার মধ্য দিয়ে সেটা মিটে গিয়েছে। দল তাঁকে যোগ্য মর্যাদা দেবে।”
তবে এই প্রসঙ্গে পাল্টা বিজেপির বক্তব্য,”জয়দীপ ঘোষ চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না। ওর বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন মামলা রয়েছে। সেই ঘটনায় তাঁকে ভয় দেখিয়ে তৃণমূল যোগদান করিয়েছে।”







