যতই বিতর্ক হোক না কেন মানুষের ভালোবাসা নায়ক দেবের প্রতি কোনদিনই কমেনা। এখনো পর্যন্ত দর্শক মহলের হৃদয়ে রাজত্ব করছে টলিউডের মেগাস্টার দেব। সম্প্রতি রঘু ডাকাতের ট্রেলার লঞ্চের মঞ্চেই অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র জগতে নায়কের ২০ বছরের পথচলা উদযাপিত হয়। এবার তার এই দীর্ঘ পথ চলা বিশেষভাবে স্বীকৃত পেল। বর্তমানে ভারতীয় ডাকতে কেটে জায়গা পেয়েছে সুপারস্টার তথা মেগাস্টার দীপক অধিকারী ওরফে দেব।
বছরের শুরুতে স্ক্রিনিং কমিটির সঙ্গে মতান্তরের ফলে বিতর্কে জড়িয়ে ছিলেন টলিউডের সুপারস্টার দেব। তবে সেটা দর্শকের ভালোবাসায় আঁচ আসেনি। এই দীর্ঘ পথ চলায় ভারতীয় ডাকটিকিতে ছবি প্রকাশের মাধ্যমে। এবার ভারতের ডাক বিভাগে জায়গা করে নিয়েছে নায়কের মুখ। বছর শুরুতে এই উপহার মানুষের জন্য আলাদাভাবে উন্মাদনা সৃষ্টি করেছে। পাশাপাশি এই সাফল্য শুধু ব্যক্তিগত নয় বলেই দাবি করেন নায়ক। বরং এই সাফল্য অর্জনের নেপথ্যে মানুষের ভালবাসা রয়েছে বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন বাংলার জনপ্রিয় অভিনেতা দেব।
এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার পোস্ট করে অভিনেতা দেব লিখেছেন, “আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাক টিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আন্তরিক ধন্যবাদ। এমন সম্মানের যোগ্য বলে বিবেচিত হওয়াটাই আমার কাছে পরম প্রাপ্তি। একজন মানুষ হিসেবে মানুষের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমি আজীবন মনে রাখব।”







