নিজস্ব সংবাদদাতা: আগামীকাল থেকে মনোনয়ন কেন্দ্রে গন্ডোগোল আটকাতে নতুন নিয়ম জারী করলো নির্বাচন কমিশান। নতুন নিয়মে বলা হয়েছে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে জারী থাকবে ১৪৪ ধারা।
গত ২ দিন মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যে গন্ডোগোল বা উত্তেজনা সৃষ্টি হয়েছে মনোনয়ন কেন্দ্রে তা আটকাতে এই পদক্ষেপ বলে নির্বাচন কমিশান সুত্রে জানা যায়।
মূলত মনোনয়ন জমাকে কেন্দ্র করে ডোমকল সহ বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে তাতে বেজায় রুষ্ট নির্বাচন কমিশান রাজীব সিনহা।
আজ রবিবার ছুটি, আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যের বিভিন্ন ব্লকে নোমিনেশান পক্রিয়া। তার আগেই এমন নির্দেশিকা জারী করলো নির্বাচন কমিশান। ইতিমধ্য এই নির্দেশিকা প্রতিটি জেলার জেলাশাসকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর।







