রাজ্য

তৃনমূলের বিরুদ্ধে শুধু জোট নয়, চলতে হবে এক সাথে, মন্তব্য কংগ্রেস নেতা মান্নানের

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোট ঘোষণার অনেক আগে থেকেই রাজ্য জুড়ে জোর জল্পনা চলেছে বাম ও কংগ্রেসের জোটকে ঘিরে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর এই জোট ঘিরে অনেক প্রশ্ন উঠে গিয়েছিল। আর সেই সূত্রেই এবার দেখা গেল পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জেলায় বাম ও কংগ্রেস আলাদা ভাবে মনোনয়ন জমা করতে শুরু করেছে। যা দেখে জোট ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান মনে করেন জোট প্রয়োজন। সেটা শুধু ভোটের লড়াইের ক্ষেত্রে না, শাসকের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে এক সঙ্গে পথে নামতে হবে বাম কংগ্রেসকে, এমনই পরামর্শ তাঁর।
২০২১ সালে জোট করে রাজ্যে শূন্য পেয়েছে বাম কংগ্রেস। যদিও কয়েক মাস আগে সাগরদিঘি উপনির্বাচনে জোট প্রার্থী তৃণমূলকে পরাস্ত করে। এবার পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেস একসঙ্গে লড়বে মনে করেছিলেন নিচু তলার কর্মীরা। কিন্তু মনোনয়ন পর্ব শুরু হতে একলা চলোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুই দলের তরফ থেকেই।

এই বিষয়ে আব্দুল মান্নান বলেন, “শুধু ভোটের জন্য জোট করলে হবে না। ভোট ছাড়াও একসঙ্গে আন্দোলন করতে হবে। তবে তার ইমপ্যাক্ট হবে। মানুষ খুব সজাগ আছেন। যদি ভোট দিতে পারেন সে জোট হোক বা না হোক তৃণমূল ও BJP হারবে। তৃণমূলের অবস্থা BJP-র থেকেও খারাপ হবে। আর খেলাই যদি না হয় কে কটা গোল দিল তার হিসাব করে কি হবে। একজন কংগ্রেস কর্মী হিসাবে মনে করি জোট করা দরকার আছে। তবে তা বিশ্বাসযোগ্য হতে হবে। তৃণমূল খুব খারাপ অবস্থায় রাজ্যটাকে নিয়ে গিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.