রাজনীতিরাজ্য

পাটনার শ্যুটআউটে বাংলা যোগ, নিউটাউন থেকে গ্রেফতার ৬ দুষ্কৃতী, রাজ্য প্রশাসনকে কটাক্ষ শমীকের

পাটনার পারস হাসপাতালে কুখ্যাত অপরাধী চন্দন মিশ্র হত্যার ঘটনায় নয়া মোড়। এই ঘটনার মূল অভিযুক্ত ও তার সঙ্গীরা বিহার থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গের নিউটাউনে। শনিবার বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও পাটনা পুলিশের যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার হয় মোট ৬ জন। সেই ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

গোটা রাজ্যে মেতে রয়েছে ২১ শে জুলাই উজ্জাপনে। যা নিয়ে তীব্র আক্রমণ ছুড়ে দেয় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হয়েছে পাটনার শ্যুটআউটে অভিযুক্তর। বিহার পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনা তদন্ত শুরু করেছে। সেই প্রাথমিক তদন্তের পর অনুমান করছে গ্যাংওয়ারের জেরেই খুন হয়েছে চন্দন মিশ্রের।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। এমনকি অনুপ্রবেশ নিয়ে সুর চড়িয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.