বাংলাদেশী অনুপ্রবেশের ঘটনা ঘটছে , ওপার বাংলা থেকে , এপারে চলে আসছেন নাগরিক । দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারংবারই এমন অভিযোগ তুলে সরব হয়েছেন। যা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যেও বহুবার বিতর্ক দানা বেঁধেছে । এবার এই নিয়ে , দুই বাংলার মাঝে কাঁটাতার না থাকা , অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়া এবং চোরাচালানসহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ তুলে , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বড় নির্দেশ দিল ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবিষয়ে , বুধবার জানায় , সশস্ত্র পুলিশ বাহিনী এবং সীমান্তবর্তী রাজ্য পুলিশের অফিসারদেরও সীমান্তবর্তী গ্রামগুলিতে বছরের অন্তত ৫০ টা রাত কাটাতে হবে । গুরুত্ব দিতে হবে , বাংলার মতো সংবেদনশীল রাজ্যগুলিতে।
প্রসঙ্গত , কিছুদিন আগে বাংলায় এসেও , সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আর এবার সাফ বাংলাদেশ নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই নয়া নির্দেশ পাঠানো হয়েছে বিএসএফ, আইটিবিপি, সশস্ত্র সীমা বল, অসম রাইফেলসের শীর্ষ আধিকারিকদের কাছে । পাশাপাশি সীমান্তবর্তী রাজ্যগুলির পুলিশপ্রধানদের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশিকা । রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছেও এই নির্দেশ ইতিমধ্যেই এসে পৌঁছেছে বলে খবর । মূলত অনুপ্রবেশকারীদের ঠেকাতে আধিকারিকদের নিয়মিত রাতযাপনের উপর জোর দিচ্ছে কেন্দ্র।







