কলকাতাক্রাইম

স্কুলে চুরির ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত, উদ্ধার নগদ টাকা ও একাধিক সামগ্রী

বেলঘোরিয়ার সিদ্ধার্থনগর কলোনিতে অবস্থিত লোপামুদ্রা লাহিরী সমর স্মৃতি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে, স্কুলের প্রধান শিক্ষিকা বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা স্কুলের একাধিক কক্ষ ভেঙে প্রায় ২৩ হাজার টাকা নগদ চুরি করে এবং ব্যাপক ভাঙচুর চালায়।

এই অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানায় মামলা নম্বর ২০/২০২৬ নথিভুক্ত হয়। ঘটনার তদন্তে নেমে বাগুইআটি থানার অ্যান্টি ক্রাইম টিম অভিযান চালিয়ে দমদম থানা এলাকার নলতা বয়েজ হাই স্কুলের কাছে থেকে অভিযুক্ত দিলীপ দাসকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ১১,০০০ টাকা নগদ, ভাঙা তালা, স্কুলের রেজিস্টার, করাতের ব্লেড সহ একাধিক অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা এলাকা ছাড়াও অন্যান্য রাজ্যে একাধিক স্কুলে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বর্তমানে ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চলছে। উদ্ধার হওয়া সামগ্রী ও অভিযুক্তের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.