নিজের স্ত্রীও মেয়েকে হাতুড়ি দিয়ে খুন করে নিজে আত্মঘাতী হলো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অরুণ কুমার। এমন ভয়ানক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের রায়বেরেলির চক্ষু বিশেষজ্ঞ অরুণ কুমার। ঘটনার দিন এক হাতুড়ি দিয়ে নিজের স্ত্রী ও কন্যাকে হত্যা করার পর নিজেই নিজেকে হত্যা করেন তিনি।
পুলিশের তরফ থেকে বলা, মানসিক সমস্যায় ভুগছিল ওই যুবক।সেই জন্যই এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে ওই চিকিৎসক। মৃতদেহ গুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।







