শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার দল থেকে বহিষ্কৃত হয়েছেন , হুমায়ূন কবীর। আর বৃহস্পতিবারই মুর্শিদাবাদে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেই সভা থেকেই , সাসপেন্ডেড বিধায়ককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এদিনের সভা থেকেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ূনের বিষয় বলেন , “একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকিগুলো পচে যায়।”
উল্লেখ্য , হুমায়ূন কবীরকে আগেও দেখা গিয়েছে , দল বিরোধী বিস্ফোরক মন্তব্য করতে। দলের তরফে , একাধিকবার সতর্কও করা হয় তাকে । এবং সম্প্রতি মুর্শিদাবাদে , হুমায়ূনের বাবরি মসজিদ তৈরি করার ইচ্ছা , আরো বিতর্ক উসকে দেয় । তারপর বৃহস্পতিবার সকালে যখন হুমায়ূন কবীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চের পাশে দাঁড়িয়ে , তখনই কলকাতায় সাংবাদিক সম্মেলন করে , সাসপেনশন ঘোষণা করা হয় হুমায়ূনের ।
হুমায়ূনের সাসপেনশনের কিছুক্ষণ পরেই , মুর্শিদাবাদে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকেই , মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে , ‘ গদ্দার ‘ বলে তোপ দাগেন হুমায়ূনের বিরুদ্ধে । মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণও করেন হুমায়ূনকে ।
মঞ্চ থেকে , মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকিগুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই। তাদের সরিয়ে দিলে দেশ, রাজ্য চলবে, সব চলবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন , “কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাঁবেদারি করে। ওরা দেশের শত্রু। ওরা নির্বাচনের ২ মাস আগে থেকে এই সব রাজনীতি করে।”







