বিনোদন

সামনে এলো অনন্যা পান্ডে অভিনীত ‘চাঁদ মেরি দিল’ সিনেমা মুক্তির দিনক্ষণ

গত ২৪ সালের নভেম্বর থেকেই অনন্যা পান্ডে অভিনীত ‘চাঁদ মেরি দিল’ সিনেমাটি মুক্তির জল্পনা চলছিল। পরবর্তীতে ২০২৫-এর নভেম্বরে নতুন করে জল্পনা তৈরি হয় এই সিনেমা মুক্তি পাওয়ার। তবে তখনও তা ভেস্তে যায়। এবার সেই ৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে এলো এই প্রেমের গল্প নিয়ে গড়ে ওঠা ‘চাঁদ মেরি দিল’ সিনেমার মুক্তি পাওয়ার দিনক্ষণ।

বর্তমান সময় দাঁড়িয়ে বলিউডের সুন্দরী জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম হলো অনন্যা পান্ডে। একের পর এক সিনেমার মাধ্যমেই দর্শকমহলের নজর খেলেছেন অভিনেত্রী। এবার ফের একটি প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন তিনি। তবে গত দু’বছর ধরে এই সিনেমার মুক্তির তারিখ নিয়ে চলেছেন নানা টানাপড়েন। অবশেষে বহু টানাপোড়নের পর বড় পর্দায় মুক্তি পাওয়ার দিনক্ষণ নিশ্চিত হয়েছে। এই সিনেমাতে নায়িকা জুটি বেঁধেছেন অভিনেতা লক্ষ্য লালওয়ানির সঙ্গে। পাশাপাশি এই রোমান্টিক সিনেমার পরিচালনার দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছেন বিবেক সোনি।

গত দু বছরে একাধিক তারিখ সামনে আসার পর এবার অবশেষে এলো এই সিনেমা মুক্তি পাওয়ার নিশ্চিত তারিখ। চলতি বছর অর্থাৎ ২০২৬-এর ৮ই মে বড় পর্দা কাঁপাতে চলেছে এই সিনেমা। এই রোমান্টিক ড্রামা আগামী দিনে বড় পর্দায় দেখতে উৎসুক রয়েছে দর্শকমহলের একাংশ। এমনকি এই সিনেমার মুক্তির তারিখ নিয়ে বহু জল্পনার ফলে মানুষের মনে এই সিনেমা নিয়ে উন্মাদনা যেন আরো কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে দীর্ঘ অপেক্ষার পর প্রেমের গল্পের প্রেক্ষাপটে গড়ে ওঠায় সিনেমা বক্স অফিসে কতটা জায়গা করতে পারে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.