ক্রাইমজেলা

চাঞ্চল্যকর ঘটনা: হেরোইন সহ ২ জন কে গ্রেফতার করলো পুলিশ

মুর্শিদাবাদ, এই জেলার নামেই যেন আতঙ্ক ছেয়ে যায় গোটা রাজ্যবাসীর মনে। কারন এই জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। তারই পাশাপাশি এবার হিরোইন ও উদ্ধার হলো সেখান থেকে। হিরোইনসহ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে, মুর্শিদাবাদের ফারাক্কার আকুরা ব্রিজের কাছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ফারাক্কার আকুরা ব্রিজের কাছেই ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় ৩০৭ গ্রাম হিরোইন নিয়ে ২ জন কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম সুভাষ মন্ডল বয়স ৪০ ও সৃঞ্জিত মণ্ডল বয়স ৩৫। দুজনেরই বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার চড়সুজাপুরে। অভিযুক্ত দুইজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে রাখার জন্য জঙ্গিপুর আদালতে আবেদন করেছে পুলিশ।

তবে এই পরিমাণ হিরোইন নিয়ে তারা কেন এসেছিল ওই জায়গায়? সে উত্তর এখনো পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.