এখনও অব্দি বলা যেতে পারে ২০২৪ এর শুরুতেই সেরা ম্যাচ দেখে ফেললো ক্রিকেটপ্রেমিরা। অল্প রানে ভারতের চার উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া, সেখান থেকে রোহিত, রিঙ্কুর অসাধারণ ইনিংসে ২১২ রানের পাহাড় তৈরি করে প্রতিপক্ষ আফগানিস্তানকে চাপে ফেলে দেওয়া। কিন্তু সেই চাপ কাটিয়ে আফগানিস্তানের লড়াই করে ভারতের সমতুল্য রান তুলে ম্যাচকে সুপার ওভারে নিয়ে যাওয়া।
সুপার ওভারে ভারতকে ১৭ রানের টার্গেট দেয় আফগানিস্তান, রোহিত শর্মার দুটো বিশাল ছয়ে আবারও ম্যাচ গোড়ায় সুপার ওভারে। যথারীতি দ্বিতীয় সুপার ওভারে ভারত মাত্র এগারো রান তুলতে সক্ষম হয়। কিন্তু এবার আর পারলেননা আফগানিস্তানের ব্যাটাররা। রবি বিষ্ণুর বলে এক রানে দুই উইকেট হারিয়ে ফেলে তারা, আর দু’টি ক্যাচই তালুবন্দি করে রিঙ্কু সিং। অবশেষে জয় পায় ভারত। আর এই জয়ের ফলে ৩ – ০ তে সিরিজ জয় করে ভারত। একটা কথা বলা যেতেই পারে আফগানিস্তানের এই ফাইট দীর্ঘদিন মনে রাখবে ক্রীড়াপ্রেমিরা।







