আল-আমিন চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেহারা বাজার মাদ্রাসা সংলগ্ন এলাকায়। শরণ্যা হসপিটালের থেকে ডাক্তারবাবুরা এসে চিকিৎসা পরিষেবা প্রদান করেন।
সারা বর্ধমান শহর জুড়ে এবং আশেপাশের এলাকা গুলিতেও জনসাধারণের জন্য বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে বলে জানালেন শরণ্যা হাসপাতালের মার্কেটিং ম্যানেজার শুভদীপ দত্ত।
বহু মানুষ এমন রয়েছেন যারা কিন্তু সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা বিবেচনা করেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে আল-আমিন চ্যারিটেবল ট্রাস্ট।
এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মেডিসিন, অর্থপেডিক, ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান থেকে শুরু করে চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার এসে রুগী দেখেন। এছাড়াও পালমোনারি ফাংশন টেস্ট, ব্লাড সুগার, ব্লাড প্রেসার পরীক্ষা করা হয় বিনামূল্যে। এমনকি বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।
দুর্মূলের বাজারে যাতে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পায় তার জন্যই এমন বিনামূল্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানালেন আলামিন চেরিটেবল ট্রাস্ট এর কর্ণধার কোরবান আলী







