জেলা

কন্যাশ্রী বন্যার জলে হল বন্যাশ্রী

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
রাজ্যে ‘কন্যা’দের পড়াশোনার অগ্রগতির জন্য রাজ্য সরকার চালু করেছেন কন্যাশ্রী প্রকল্প। কিন্তু অতি বর্ষনে স্কুলের বেহাল দশায় অভিনব ‘বন্যাশ্রী’ পোস্টার নিয়ে প্রতিবাদ মুর্শিদাবাদের এক স্কুলে।

এই অভিনব পোষ্টার হাতে নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরাও।

স্কুলের ভিতরে হাঁটু সমান জমা জল। সেই জমা জল দিয়েই স্কুলে প্রবেশ করতে বাধ্য হচ্ছে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা। ঠিক তারই প্রতিবাদে এই ধরনের প্রতিবাদ বলে জানায় পড়ুয়ারা।

জমা জলে ছোট নৌকা চালিয়ে মাছ ধরেও তারা প্রতীকি প্রতিবাদ দেখায়। গতকাল এমনই চিত্র দেখা গেল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নয়নশুক পঞ্চায়েতের অন্তর্গত হাজারপুর এলাকার ৩৯ নম্বর দীপচন্দ্রপুর হাজারপুর জুনিয়র স্কুলে।

স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি অরুণময় দাস জানান, জল তো এখানে এসে কেউ ঢেলে দিয়ে যায়নি। অতি বৃষ্টির কারনে এই সমস্যা তৈরি হয়েছে। এখানে নিকাশি ব্যবস্থার কিছু সমস্যা আছে। নিকাশি ব্যবস্থার কিছু কাজ করলে সমস্যা মিটে যাবে বলে জানান তিনি।

স্কুলের এরকম বেহাল দশায় ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষিকারাও। স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের অভিযোগ, টানা কয়েকদিনের বৃষ্টির ফলে স্কুলের ভিতরে ও বাইরে ব্যাপক জল জমে রয়েছে। ফলে ওই জল পেরিয়ে স্কুলের পড়ুয়াদের স্কুলে আসতে হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ওই জল পেরিয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.