রাজ্য

কামদুনী কান্ডে এবার সক্রিয় বিজেপি, কর্মসূচী ঘোষনা বিরোধী দলনেতা শুভেন্দুর

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
২০১৩ সালে উত্তর ২৪ পরগনার কামদুনির বুকে হওয়া ঘটনা গোটা রাজ্যে তোলাপাড় ফেলেছিল। ৭ই জুন দিনে দুপুরে এক কলেজ পড়ুয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পরিত্যক্ত কারখানায় ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত তিনজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই রায়কে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা হাইকোর্টে যান। ঘটনার ১০ বছর পর কলকাতা হাইকোর্ট ৬ অক্টোবর চূড়ান্ত রায় শোনায়। ফাঁসির সাজা রদ করে দুজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজন ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস দেন। এমনকী যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত তিন অভিযুক্তের সাজা কমিয়ে তাদের বেকসুর খালাস দেয় ডিভিশন বেঞ্চ।

এই রায়ের পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। তবে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার।

এরপরই কামদুনিকাণ্ডে নির্যাতিতা কলেজ ছাত্রীর পরিবার ও বান্ধবী মৌসুমী কয়াল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের বিরোধী দলনেতার কাছে সাহায্যের আর্জি কামদুনিকাণ্ডে নির্যাতিতার পরিবারের। তাদের সম্পূর্ণ আশ্বস্ত করে জানিয়েছেন, তারা সঙ্গে আছেন। সবরকম সাহায্য করবেন। একইসঙ্গে আজ মঙ্গলবার কামদুনিতে BJPর মহিলা মোর্চার কর্মসূচির কথাও ঘোষণা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.