বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন জাতীয় নির্বাচন কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে । আর তার মাঝেই সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও । পাশাপাশি ছিল ৩ মৃত বিএলও-র পরিবার ও এসআইআর-এ ক্ষতিগ্রস্ত হওয়া ৫ পরিবার। এদিন মুখ্যমন্ত্রী সহ , সকলের পরনে ছিল কালো রঙের পোশাক। কমিশনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করে মুখ্যমন্ত্রী , তারপর বেরিয়ে কি বললেন তিনি?
মমতা ব্যানার্জির কথায় –
• আমাদের অপমান করেছন। CEC আমাদের কথা শোনেনি, আমরা বয়কট করে চলে এসেছি
• নির্বাচন কমিশন মিথ্যেবাদী। এমন ঔদ্ধত্য আগে দেখিনি।
• সরকার সাধারণ মানুষ নির্বাচিত করবে নাকি ভোটের আগে নির্বাচন কমিশনই সরকার নির্বাচন করে দেবে ?
• মমতা বলেন , বিয়ের পর পদবি বদল হলেও নাম বাদ দিচ্ছে। জীবিতদের মৃত বলে ঘোষণা করে দিচ্ছে ।
• এমন আচরণ করছেন যেন উনি জমিদার, আর আমরা চাকর ।
• সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না কমিশন। বিজেপির দালাল ।
• অনেক নির্বাচন কমিশন দেখেছি। কিন্তু, কমিশনকে এরকম তোতাপাখি কেউ বানায়নি ।
এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন , ” এই এসআইআর পুরো অগণতান্ত্রিক, অসংসদীয় । আপনার যদি এসআইআর করতেই হত, তাহলে ২০০২ সালের পর এতদিন কেন করলেন না? কেন তিনমাসে করলেন? যদি করতেই হত, যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে, সেগুলি ছাড়া অন্য রাজ্যে করতেন। পরে ভোট হয়ে গেলে এসআইআর করতেন ।”







