বিনোদন

শমীক গাঢ় চুমু খেয়েছিল স্যান্ডিকে ? ননসেনের বিরুদ্ধে কালা জাদু করার অভিযোগ স্যান্ডির

‘ননসেন’ শমীক গাঢ় চুমু খেয়েছিল স্যান্ডিকে ? বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু বিতর্ক , বহু জল্পনা , বহু চর্চা কন্টেন্ট ক্রিয়েটার শমীক অধিকারীকে ঘিরে । এক মহিলার অভিযোগের ভিত্তিতে , বর্তমানে তিনি পুলিশি হেফাজতে ।

প্রসঙ্গত , বাটন নামক এক কন্টেন্ট তৈরির পর থেকেই সমাজ মাধ্যমে চর্চায় ছিলেন শমীক অধিকারী । কন্টেন্টে শাসক দলের বিরোধিতার আভাসও পাওয়া গিয়েছিল । সেই কন্টেন্টে নারী নির্যাতনের বিষয়ও ছিল । আর এবার সেই নারী নির্যাতনের অভিযোগেই গ্রেফতার হয়েছেন শমীক।

আর এসবের মাঝেই , শমীককে নিয়েই বিস্ফোরক দাবী করে বসলেন কন্টেন্ট ক্রিয়েটার স্যান্ডি সাহা। তার বিস্ফোরক দাবী , “আমি শমীককে অনেকটা আগে থেকেই চিনি। ২০২২-এ আমার জন্মদিনে সল্ট লেকের একটা রেস্তোরাঁয় ও এসেছিল। আমাকে ও গাঢ় চুমু খেয়েছিল। সেটা সেখানে উপস্থিত অনেকেই দেখেছেন। আমাকে নিয়ে ও অবসেসড হয়ে গিয়েছিল। আমাকে ভালোলাগে, সেটা মাঝে-মাঝে ফোনে বলত। যদিও আমার দিক থেকে সেই সম্পর্ক ছিল না।”

স্যান্ডি সাহা আরও বলেন , “একটা কথা বললে, অনেকে হয়তো মনে করতে পারেন, ফালতু কথা বলছি। কিন্তু আমার উপর ও কালো জাদু করেছিল। আমরা আরও কিছু পরিচিতর সঙ্গে একদিন বিরিয়ানি খেতে গিয়েছিলাম। সেখানে ও আমাকে একটা মিষ্টি খেতে দিয়েছিল। আমি প্রসাদ ভেবে খেয়ে নিয়েছিলাম। তারপর ওর ব্যাগে আমি ভুডু ডল দেখতে পাই। ছুঁচ লাগানো ছিল সেই পুতুলে। আমি ভাবি কোনও কনটেন্ট তৈরির জন্য হয়তো রেখেছে। কিন্তু আমাকে পাওয়ার জন্যই ও কালো জাদু করেছিল। আমি সেই সময়ে খুব অসুস্থ হয়ে যাই। আমার শরীরের একটা দিক প্যারালাইসিস হয়ে যায়। তারপর আস্তে-আস্তে চিকিত্‍সার মাধ্যমে সুস্থ হয়ে উঠি। এই কারণেই আমার সঙ্গে যোগাযোগ কমে যায়।”

উল্লেখ্য , কয়েকদিন আগে অলি পাব কাণ্ডের সায়ককে নিয়েও একটি মন্তব্য করেছিলেন স্যান্ডি । আর এবার যখন চর্চার কেন্দ্রে শমীক , তখন স্যান্ডির মুখে তাকে নিয়েও বিস্ফোরক মন্তব্য শোনা গেল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.