বলিউড ইন্ডাস্ট্রিতে উঠে এলো মানবতার নমুনা। খারাপ সময় কোনো মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে উঠে আসে মানবতার পরিচয়। অনেকেই বলে বর্তমানে হারিয়ে যেতে বসেছে সেই মানবতা। তবে তারপরেও বিভিন্ন ক্ষেত্রে বহু সময় এই মানবিকতার উধাহরন উঠে আসতে দেখা যায়। এবার সিনে দুনিয়াতেও দেখা গেল সেরকমই দৃশ্য। সম্প্রতি ঋণের দায় তিহার জেলে ঠিকানা হয়েছে বলি তারকা রাজপাল যাদবের। এবার সেই অভিনেতার দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের আরো এক তারকা সোনু সুদ।
বর্তমানে ঋণের দায় জর্জরিত রাজপাল যাদব। প্রায় ৯ কোটি টাকার ঋণ নিয়ে আইনি জটিলতায় অভিনেতা। সম্প্রতি সেই টাকা আদালত ফেরত দিতে বলার পরে চেক বাউন্স করায় এবার তিহার জেলেই ঠাঁই হয়েছে অভিনেতার। টাকা মেটানোর কথা উঠতেই আদালতের কাছে তিনি দাবি করেন, তাঁর কাছে কোনো রকম অর্থ নেই। এরপরেই অভিনেতাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। তারপরেই তিনি সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে সকলের সাহায্য প্রার্থনা করেছিলেন। এবার সেই আর্তনাধে সাড়া দিয়ে এগিয়ে এলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। তিনি অভিনেতাকে কাজের অফার দিয়েছেন। পাশপাশি “ছোট সাইনিং অ্যামাউন্ট”-এর ঘোষণা করেছেন। সেই খবর সমাজ মাধ্যমে সকলের ভাগ করে নিয়ে রাজপাল যাদবের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন অভিনেতা সোনু সুদ।
এ প্রসঙ্গে বালি তারকা সোনু সুদ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন,”রাজপাল যাদব একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা, যিনি আমাদের ইন্ডাস্ট্রিকে বহু বছর ধরে অবিস্মরণীয় কাজ উপহার দিয়েছেন।
কখনও কখনও জীবন কঠিন হয়ে ওঠে-প্রতিভার অভাবে নয়, বরং সময়টা নির্মম হয়ে পড়ে বলেই। তিনি আমার ছবির অংশ হবেন, এবং আমি বিশ্বাস করি এখনই সেই সময়, যখন আমাদের সকলের-প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের-একসঙ্গে দাঁড়ানো উচিত। আমাদেরই একজন যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখন ইন্ডাস্ট্রির দায়িত্ব তাঁকে মনে করিয়ে দেওয়া যে সে একা নয়। এভাবেই আমরা প্রমাণ করি যে আমরা কেবল একটি ইন্ডাস্ট্রি নই।”







