জেলা

সমাজের বাধা পেরিয়ে , জয় হয়েছে ভালোবাসার , এবার সেই রিয়া ও রাখির সাথে দেখা করতে যাচ্ছেন অভিষেক !

সমাজের বাধা পেরিয়ে , জয় হয়েছে ভালোবাসার । সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই ভালোবাসার কাহিনীর খবর ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় । এবার সেই ভালোবাসায় জয়ী , রিয়া সর্দার ও রাখি নস্করের দেখা করতে যাচ্ছেন , খোদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ! তার কথায় এই কন্যারা বাঙালি এবং বাংলার গর্ব।

রিয়া এবং রাখিকে নিয়ে , অভিষেক বলেন , “আমার অত্যন্ত ভাল লেগেছে সুন্দরবনের মাটিতে এমন ইতিহাস রচিত হয়েছে। রিয়া ও রাখি তাঁরা যে এমন পদক্ষেপ করতে পেরেছে তার জন্য তাঁদের শুভেচ্ছা জানাই। আমাদের সমাজে চেনা ছকের বাইরে গিয়ে ভালবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি। তাঁরা প্রমাণ করেছে ভালবাসা কোনও সীমারেখায় আটকে থাকে না। ভালবাসা কোনও বাধা মানে না ধর্ম-বর্ণ-লিঙ্গে। দুজনই জানত পথ এতটা সহজ হবে না। সমাজ থেকে বাধা আসবে। তাও তাঁরা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেননি। তাঁদের কুর্নিশ। আর যে গ্রামবাসী তাঁদের এই সাহস জুগিয়েছেন তাঁদেরও শুভেচ্ছা জানাই।”

অভিষেকের আরো বার্তা , “আমি দুজন কন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের ভালোবাসা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। ওরা বুঝিয়ে দিল ভালবাসা মানেই মানবতা। এটা দুটো মানুষের বিয়ে নয়, এটা বাংলার গর্ব ও দেশের গর্ব। আমি গর্বিত গ্রামের মানুষ এই ভালবাসাকে হৃদয় থেকে গ্রহণ করেছে। রিয়া ও রাখিকে আমি ভালবাসা জানাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.