জেলা

সামশেরগঞ্জে চাঞ্চল্য! চাষের জমি থেকে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার

সোমবার সকালেই চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন চাষের জমি থেকে উদ্ধার হল ব্যাগভর্তি তাজা বোমা।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই এলাকায় বোমা পড়ে থাকার খবর পায় সামশেরগঞ্জ থানার পুলিশ। এরপর সোমবার সকালেই শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময়ই চাষের জমি থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা ভর্তি ব্যাগ।

ঘটনাস্থলে উপস্থিত সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। ডাকা হয়েছে বোম স্কোয়াডকে। সোমবার দুপুরেই বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হবে বলে জানা গেছে।

কে বা কারা চাষের জমিতে বোমা মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর দাবি— যত দ্রুত সম্ভব পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.