সমাজমাধ্যমে ভাইরাল ১৩০ বছরের পুরোনো মেনু কার্ড ! মেনু কার্ডটি বরোদার লক্ষ্মী বিলাস প্যালেসের । জানা গিয়েছে , ১৮৯৭ সালে মেনু কার্ডটি নৈশভোজের একটি আসরের জন্য ছাপানো হয়েছিল । বরোদার মহারাজা তৃতীয় সওয়াজিরাও গায়কোয়াড় , গ্বালিয়রের মহারাজা মাধো রাও সিন্ধিয়াকে আমন্ত্রণ জানিয়ে , এই মেনু কার্ড তৈরি করেছিলেন ।
১৩০ বছর আগের সেই রাজভোজে কি কি পরিবেশন করা হয়েছিল ?
১. লোতেজ দি’আমান্দেজ— যা আসলে কাঠবাদামের কাস্টার্ড।
২. পয়সন ব্রেজ় সস মেয়োনিজ়— মাছকে সামান্য ভেজে তারপর ঢিমে আঁচে রান্না করে উপর দিয়ে মেয়োনিজ় ছড়িয়ে তৈরি হয় এই পদ ।
৩. ক্রিম দে ভোলেল ট্রাফস— এটি আসলে মুরগির মাংসের স্যুপ, এবং সঙ্গে মেশানো হয় ট্রাফল ( ছত্রাক )।
৪. কটলেটস দে মটন আ লা ইটালিয়েন— ইটালীয় পদ্ধতিতে রান্না করা ভেড়ার মাংসের কাটলেট, এতে দেশের বিভিন্ন ধরনের হার্বসও ব্যবহার করা হয়।
৫. সেলে দে পার্দ্রোঁ রোতি অঁ পেতিত পয়েজ়— তিতিরের মাংস ঝলসে , তার সঙ্গে কড়াইশুঁটি দিয়ে তৈরি একটি পদ।
৬. ফন্দস দ্য আর্টিশটস আ লা দেমি গ্লেস— ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাওয়া ফুলের মতো দেখতে এক সব্জি আর্টিচোক ফরাসি পদ্ধতিতে রান্না করা হয়। এই পদ বাদামি রঙের এক বিশেষ ধরনের ফ্রেঞ্চ সস দিয়ে পরিবেশন করা হয়।
৭. কারি দে ম্যাসিডোয়েন দে লেগিউমে এ রিজ— সব্জি, ভাত এবং ডাল দিয়ে তৈরি একটি পদ।
৮. পোমে আ লা ক্রিম— আপেলকে পোচ বানিয়ে অথবা বেক করে নরম ক্রিমের মতো একটি মিষ্টি পদ তৈরি করা হয়।
৯. গ্লেস দে পিস্তাচিও— পেস্তাবাদাম দিয়ে তৈরি একটি আইসক্রিম জাতীয় খাবার।







