রাজনীতি

আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে আমাকেও তাড়িয়ে দেবে! ইডির হানায় ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ

সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। গত বছর থেকে এখন অবদি বহু রাজনৈতিক নেতা মন্ত্রীরা গ্রেফতার হয়েছে। বহু নেতা মন্ত্রীদের বাড়িতে ইডির তল্লাশি চলছে প্রায় প্রতিদিন।

প্রসঙ্গত গত ৮ই অক্টোবর সাতসকালে মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে ইডি তল্লাশি করতে পৌঁছায়। সকাল থেকে সন্ধ্যা অবদি একটানা তল্লাশি চলে। মেয়রকে তার বাড়িতেই জিজ্ঞাসা করা হয়।

সংবাদ মাধ্যমের সামনে তিনি এ প্রসঙ্গে বলেন এর আগে দলের একজন ভুল করেছিলেন। অভিষেক,আমরা সবাই মিলে বসে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছিলাম। আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমানিত হয় তবে আমাকেও দল থেকে তাড়িয়ে দেবে।

তার মুখে অভিষেকর সুনামও শোনা গেলো। এছাড়াও তিনি আরো জানান আমাদের মধ্যে দু একজন যা অন্যায় করেছে
তার বিচার আইন করবে। তিনি আরো বলেন “চাঁদের কলঙ্ক থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দাগ নেই”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.