কার্তিক অমাবস্যার ঘোর অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে আলোকে স্বাগত জানানো হয়। গোটা দেশ সেদিন সেজে ওঠে আলোর । আমাদের দেশের অন্যতম প্রধান উত্সব হল দীপাবলি। কার্তিক অমাবস্যায় গোটা রাত জুড়ে করা হয়ে থাকে মা কালীর আরাধনা।
বাঙালিদের অনেকেই কিন্তু কালীপুজোর দিনে দীপান্বিতা লক্ষ্মীপুজো করে থাকেন।বেশির ভাগ অবাঙালি সম্প্রদায়ের ঘরে ঘরে এদিন লক্ষ্মী ও গণেশের পুজো করতে দেখা যায়। জেনে নিন কালীপুজোর রাতে কোন কোন কাজ করলে ভাগ্য দেবতা আপনার প্রতি সহায় হবেন বা ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে।
১) কালীপুজোর রাতে কালী মন্দিরে কিছুটা আতপ চাল, ঘি, একটা গোটা নারকেল এবং ১০৮টি জবা ফুলের মালা দান করুন। এর ফলে জীবন থেকে বাধা দূর হয়ে যাবে।
২) দীপাবলিতে যে কোনও গাছের একটা গোটা পাতা ঘরে নিয়ে আসুন এবং তার ওপর লিখুন ‘ওম মহালক্ষ্মী নমহঃ।’ পুজোর জায়গায় এই পাতাটা রেখে দিন।
৩) এদিন লক্ষ্মীপুজোর আগে লবঙ্গ ও এলাচ গুঁড়ো করে একটা মিশ্রণ বানান। পুজোর পরে এই মিশ্রণ সহ ঠাকুরের মূর্তিতে তিলকের মতো করে লাগান।
৪) পুজোর আগে মায়ের থানে বা মায়ের উদ্দেশ্যে লাল চেলি এবং সিঁদুর, লাল জবা দান করুন। পুজো হয়ে গেলে তা বাড়িতে এনে ঠাকুর ঘরে রাখুন। পুজোর ফুল আলমারি বা সিন্দুকে রাখুন। লাল চেলিতে মুড়ে সিঁদুরের কৌটোটি রেখে দিন পুজোর জায়গায়। এতে অর্থাভাব অভাব দূর হবে, সৌভাগ্য বজায় থাকবে। কোনও শুভ কাজে যাওয়ার আগে ওই কৌটো থেকে সিঁদুরের তিলক পরে যান। সাফল্য আসবে।
৫) দুঃস্থ কাউকে প্রদীপ-মোমবাতি দান করুন। প্রতিবেশীদেরও দিতে পারেন। তাঁদের ঘর আলোকিত হলে আপনার ভাগ্যও চমকাবে।







