অফবিট

বৃষ্টি ঝরবে মানুষের ইচ্ছা অনুযায়ী, চীনের নয়া সৃষ্টি

ক্লাউড সিডিং এটি এমন একটি পদ্ধতি যা নিয়ন্ত্রন করতে পারবে বৃষ্টিকে। এতদিন আমরা যেই ধারনাটির মনের মধ্যে পোষণ করতাম যে প্রাকৃতিক ঘটনা বা বৃষ্টিকে মানুষ কখনই নিয়ন্ত্রণ করতে পারে না। সেই ধারনাটি ভেঙ্গে দিয়েছে এই প্রযুক্তি। বর্তমান দিনে বৃষ্টিপাত আর শুধু প্রকৃতির উপর নির্ভরশীল নয় সেটিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের হাতে চলে এসেছে।
ক্লাউড সিডিংয়ের পদ্ধতির মাধ্যমে সময়ের আগেই ভূপৃষ্ঠে বৃষ্টি ঝড়িয়ে ফেলা সম্ভব। এর জন্য আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর উপর কেমিক্যাল ছড়িয়ে দিতে হয়। একে কৃত্রিম বৃষ্টিপাতও বলা যেতে পারে তবে, খুব জটিল কিছু নয়।
এখন আর বৃষ্টিপাতের জন্য শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে থাকতে হবে না কারণ ‘ক্লাউড সিডিং’ এই পদ্ধতিটির মাধ্যমে ট্রপোস্ফিয়ারে থাকা মেঘগুলোকে সময়ের আগেই কৃত্রিমভাবে ঘনীভূত করে দেবে যার ফলে তৎক্ষণাৎ বৃষ্টি হয়ে ঝরে পড়বে ভূপৃষ্ঠে।
রকেট, বিমান, বা মিসাইলের সহায়তায় মেঘের উপর ড্রাই আইস, সিলভার আয়োডাইড, পটাসিয়াম আয়োডাইড, তরল প্রোপেন গ্যাস, এছাড়াও পটাসিয়াম ক্লোরাইড ছড়িয়ে দিলেও তা মেঘগুলোকে দ্রুত ঘনীভূত হতে সাহায্য করবে। এর ফলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। একই প্রযুক্তি শুধুমাত্র বৃষ্টিপাতের ক্ষেত্রেই নয় কৃত্রিম তুষারপাত ঘটানো ক্ষেত্রেও ব্যবহার করা যায়।
২০০৮ সালের বেইজিং এ আয়োজিত করা অলিম্পিকের কথা বলা যায়। বেইজিং-এ গ্রীষ্মকালে আয়োজিত করা হয়েছিল এই অলিম্পিক। সেই সময় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দেয় যে গেমস উদ্বোধনের দিন বেইজিং শহরে ভারী বর্ষণ হতে পারে। ১০০ মিলিয়ন ডলার খরচ করে আয়োজিত করা এই উদ্বোধনী অনুষ্ঠানটি যদি বৃষ্টি কারন বিঘ্ন ঘটে তাহলে তা সত্যি মেনে সম্ভব নয়। যার কারনে এই সমস্যাটি দূর করার জন্য এক অভাবনীয় কাজ করে চীন। গেমস শুরু হওয়ার কয়েকদিন আগে সমুদ্র থেকে বেইজিংয়ের দিকে উড়ে আসা মেঘগুলোর উপর সর্বমোট ১,১০৪টি কেমিক্যালভর্তি রকেট ছুড়ে দিয়েছিল। ফলে, মেঘগুলো বেইজিংয়ের আকাশে ঢোকার আগেই বৃষ্টি ঝরিয়ে নিঃশেষ হয়ে যায়। যার ফলে ৮ আগস্ট ২০০৮ ঝকঝকে আকাশের নিচে বার্ডস নেস্ট স্টেডিয়ামে গ্রীষ্মকালীন অলিম্পিকের এই উদ্বোধনী অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
চীনের প্রসঙ্গে কথা বলতে গেলে বলা যায় যে বর্তমানে পৃথিবীতে কৃত্রিম পদ্ধতির মাধ্যমে যত পরিমাণে বৃষ্টিপাত ঘটানো হয় তার বেশিরভাগটায় চীন করে থাকে। কিন্তু প্রতিবেশী দেশ গুলির অনাবৃষ্টির কারন চীন অতিরিক্ত পরিমানে ক্লাউড সিডিং ব্যবহার করে সময়ের আগেই বৃষ্টিপাত ঘটিয়ে ফেলে। এমনটিই অভিযোগ তোলা হয় চীনের বিরুদ্ধে। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে ‘বৃষ্টি চোর’ তকমা দিয়ে দিয়েছে চীনকে।
এই ক্লাউড সিডিং যুদ্ধ অস্ত্র হিসাবেও ব্যবহার করা যেতে পারে। যুদ্ধক্ষেত্রে যদি কৃত্রিম বৃষ্টিপাতের মতো আবহাওয়া পরিবর্তন করার প্রযুক্তিকে ব্যবহার করা হয় তাহলে সাধারণ মানুষের জীবনে এর ফলে নেমে আসতে পারে চরম বিপদ, আর এই বিষয় সচেতন হয়েছে যুদ্ধরত রাষ্ট্রগুলো। যার কারনে ১৯৭৭ সালে অনেকগুলো দেশের মধ্যে একটি আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়, যেখানে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণরূপে ক্লাউড সিডিং প্রযুক্তির প্রয়োগ করা নিষিদ্ধ করা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.