প্রকৃতির রাজ্যে বিপর্যয়ের শেষ নেই। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ঘনাচ্ছে নানা সংকট। পৃথিবীতে এখনও এক সপ্তাহও হয়নি সৌরঝড়ের আঁচ এসে লেগেছিল।
শোনা যায়, ভারত মহাসাগরেই তখন এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল। এমনকি কিছু সময়ের জন্য বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
আবার সেই সৌর ঝড়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই নাসা জানাল আরও একটি সৌরঝড়ের আসতে চলেছে। এবং সেটা এবার আরও বড় আকারে।
প্রাথমিক অনুমান, বুধবারই ঝড়ের প্রথম দফার ঝাপট পৃথিবীর গায়ে এসে লাগবে। তবে এর প্রভাব ২০শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত পুরোদস্তুর চলবে।
জানা গিয়েছে, এই দুদিনে পৃথিবীতে সৌরঝড়ের প্রত্যক্ষ ও পরোক্ষ নানা প্রভাব পড়বে।
জানিয়ে রাখি, প্রভাব বলতে ভয়ংকর সব কাণ্ড ঘটতে পারে। এতে পৃথিবীর আবরণের চৌম্বক ক্ষেত্রে ফাটল ধরতে পারে, বেতারযোগ বিচ্ছিন্ন হতে পারে, জিপিএস বিকল হতে পারে, মোবাইল নেটওয়ার্কও বিঘ্নিত হতে পারে।
এমনকি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হওয়া তো কিছু আশ্চর্যের বিষয় নয়।







