কলকাতা

আরজি কর কান্ডে নতুন মোড়! তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ফের আদালতে নির্যাতিতার পরিবার

আরজি কর কান্ডে তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। তাঁদের অভিযোগ, সাজা ঘোষণা হয়ে গেলেও মামলার পূর্ণ সত্য এখনও প্রকাশ্যে আসেনি। তাই তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ জানিয়ে শিয়ালদহ আদালতে নতুন আবেদন জমা দিয়েছেন তাঁরা।

পরিবারের দাবি, পুলিশকর্মী অনুপ দত্তকে অবিলম্বে গ্রেফতার করা হোক। পাশাপাশি ঘটনার আগে তরুণী চিকিৎসকের সঙ্গে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সহ আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানিয়েছে। আবেদনপত্রে পলিগ্রাফ পরীক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নিহত চিকিৎসকের বাবা-মায়ের বক্তব্য, তদন্তে একাধিক অসঙ্গতি রয়ে গিয়েছে, যা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
আরজি কর কান্ড ঘিরে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছে তাঁরা। ডিএনএ রিপোর্টে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার ইশারা মিললেও তদন্ত সেই দিক ধরে এগোয়নি বলে অভিযোগ পরিবারের।

নির্যাতিতার মায়ের দাবি, তৎকালীন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একা নন, ঘটনার সঙ্গে আরও কয়েক জন যুক্ত থাকতে পারেন। এমনকি সিবিআইয়ের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছে পরিবার।
ইতিমধ্যেই শিয়ালদহ আদালত আবেদন গ্রহণ করেছে। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে শুনানি হতে পারে। তবে আদালতে দায়ের করা আগের মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অভিযোগ উঠেছে, মামলাটি তালিকাভুক্ত হলেও কার্যত শুনানির পর্যায়ে পৌঁছচ্ছে না। এই প্রেক্ষাপটে তাঁরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও চিঠি পাঠানো হয়েছে। পরিবারের আবেদন, আরজি কর কান্ডে পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও সময়বদ্ধ তদন্ত নিশ্চিত করা হোক। যাতে এই ঘটনায় জড়িয়ে থাকার সমস্ত অভিযুক্ত নয় কড়া শাস্তির মুখে পরে। এখন আদালতের পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.