রাজনীতি

ফুরফুরার পীরজাদাদের সঙ্গে আমার পটবে না ! জোট নিয়ে অকপট হুমায়ূন

তৃণমূল – বিজেপি বিরোধী , যে কোনো দলের সঙ্গেই জোট করতেই প্রস্তুত হুমায়ূনের দল ! জানিয়েছিলেন , সবার দরজা খোলা আছে । নিজেই ফুরফুরা শরীফেও গিয়েছিলেন । তবে অবশ্য সেখানে কারোর সাথেই দেখা হয়নি হুমায়ূনের । এবার বাংলার প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই সব বিষয় তুলে ধরেন হুমায়ূন । এদিনের সাক্ষাৎকারে , একের পর এক তোপ দাগার পাশাপাশি , নওশাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন ভরতপুরের বিধায়ক ।

এদিনের সাক্ষাৎকারে , ফুরফুরা প্রসঙ্গে , হুমায়ূন সাফ জানিয়ে দেন, ” ফুরফুরার পীরজাদাদের সঙ্গে আমার পটবে না। ” তারপর , নিজের বক্তব্য , কিছুটা সামাল দেওয়ার সুরেই হুমায়ূন বলেন , ” আমি ওনাদের কোনও অসম্মান করতে চাই না। ওখানে ধর্মগুরুদের বাস। ওনাদের সম্মান দিতে আমরা বাধ্য। ” তবে হুমায়ূনের কটাক্ষ , “রাজনীতিতে নোংরামি ত্বহা সিদ্দিকী সাহেব, কাশেম সিদ্দিকী, আব্বাস-নওশাদরা করছেন। সকাল বিকালে বক্তব্য পরিবর্তন হচ্ছে।”

হুমায়ূন এদিন আরো বলেন , “৫ বছর বয়স হয়েছে নওশাদদের দলের। একটা বিধায়ক জিতেছে, কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য। বাংলার মানুষই করেছে। কিন্তু তাঁর দ্বিচারিতা, তাঁর আস্ফালন বাংলার মানুষ দেখছে। আমি নিজে দু’মাস ভাঙড়ের ৫০০ জনের সঙ্গে দেখা করেছি যাঁরা নওশাদকে ভোট দিয়ে বিধায়ক করেছে। তাঁরা সবাই নওশাদের বিরুদ্ধে কথা বলেছে। কলকাতায় কথা হয়েছে। ওরা বলছে আমাদের ভোট নিয়ে বিধায়ক হয়ে আমাদেরই পাশে থাকছে না। মমতার পুলিশ মিথ্য়া মামলা দিচ্ছে, কোর্টে গিয়ে হয়রানির শিকার হচ্ছি। আমাদের কোনও পাশে দাঁড়ায় না, কোনও অর্থ সাহায্য করে না। খোঁজ খবর নেয় না। শুধু বড় বড় কথা বলছে।”

তবে জোট প্রসঙ্গে হুমায়ূন জানান , “মিমের সঙ্গে আমার কথা হয়ে আছে। এছাড়াও এসডিপিআই, আজাদ সমাজ পার্টির মতো কয়েকটা ছোট ছোট দলের সঙ্গে কথা হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.