রাজনীতি

এখন থেকেই দেওয়াল দখলের লড়াই ! বিজেপিকে কেউটে সাপের সঙ্গে তুলনা করে দেওয়াল লিখন তৃণমূলের

লনির্বাচনে এখনোও হাতে কয়েকমাস সময় আছে । এখনো দিনক্ষণও ঘোষণা করেনি কমিশন । কিন্তু তা বলে কি প্রচার চলবে না ? নির্বাচনে এখনও ঢের দেরি থাকলেও , এখন থেকেই শুরু হয়ে গিয়েছে , দেওয়াল দখলের লড়াই । শাসক বিরোধী শিবির গুলি একে অপরের বিরুদ্ধে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে । বাঁকুড়ার ওন্দায় দেখা গেল এমনই ছবি ।

বাঁকুড়ার ওন্দায় একসময় ফরওয়ার্ড ব্লকের রাজ ছিল । কিন্তু ২০১১ সালে ক্ষমতার বদল ঘটে , ওন্দা যায় তৃণমূলের দখলে । কিন্তু ২০২১ আসতে না আসতেই বিজেপি ঘাটি দখল করে।কিন্তু এবার , ফের ক্ষমতা ফেরাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। অপর দিকে কেন্দ্র আবার নিজের দখলেই রাখতে চায় বিজেপি।

তাই এবার শাসক – বিরোধী , দুই দলের তরফেই প্রার্থীর নাম ছাড়াই শুরু হয়েছে দেওয়াল লিখন । যেসব চিত্র প্রকাশ্যে এসেছে , তা অনুযায়ী , তৃণমূল কংগ্রেস , দেওয়াল লিখন করে লেখে , ” ঘরে বসে সবই পাই , এই দিদিকে আবার চাই ” । তৃণমূল বিজেপিকেও কটাক্ষ করে লেখে , ” পদ্ম ফুলে দিলে ছাপ , ঘরে ঢুকবে কেউটে সাপ ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.