বিনোদন

‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ সিনেমায় নায়ক দেবের ফ্রেমবন্দি হতে চলেছেন এসিপি অলোক সান্যালের

টলিউড মেগাস্টার দেবের বড় পর্দার প্রথম চমক হতে চলেছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমা। সেখানেই উঠে আসছে একের পর এক চমক। সম্প্রতি ভারতলক্ষ্মী স্টুডিয়োতে চলছে এই সিনেমার শ্যুটিং পর্ব। এবার এই চমকপ্রদ সিনেমাতেই অভিনেতা দেবের সঙ্গে ফ্রেমবন্দী হতে চলেছেন বাংলার তারকা পুলিশ অর্থাৎ এসিপি আলোক সান্যাল।

গত বছরের শেষেই এই ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার চমক সামনে এনেছিলেন অভিনেতা তথা প্রযোজক দেব। যদিও বছর শুরুতে তাঁর তিনটি সিনেমা নিয়ে জোড় বিতর্ক চললেও। অভিনেতা নিজের ক্যালেন্ডার অনুসারে জোরকদমে কাজ শুরু করে দিয়েছে। গত ১১ ই ফেব্রুয়ারি জমজমাট ভাবে সম্পন্ন করেন এই ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার শুভ মহরত। তারপরেই এই সিনেমা ওঠে শ্যুটিং ফ্লোরে। বর্তমানের জোর কদমে চলছে শ্যুটিংয়ের পর্ব। এই গল্পের প্রেক্ষাপট গড়ে উঠবে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত উত্তরবঙ্গের করিমুল হকের জীবন যুদ্ধের গল্প নিয়ে। এবার সেখানেই দেখা যাচ্ছে একাধিক চমক।

এই সিনেমার শ্যুটিং দ্বিতীয় দিনে পা দিতেই সেই স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন স্বয়ং অ্যাম্বুলেন্স দাদা তথা করিমুল হক। সেখানে নায়কের থেকে সাক্ষাৎ করার পাশাপাশি নিজের জীবনের কাহিনী কিভাবে পর্দায় আসার জন্য প্রস্তুতি দিচ্ছে সেই দৃশ্য উপভোগ করেন তিনি। এবার এই শ্যুটিং তৃতীয় দিনে পা দিতেই সেখানে দেখা গেল আরও একটি চমক। রাজ্যের প্রশাসনিক পদে বহাল রয়েছেন এসিপি অলক সান্যাল। এমনকি তাঁকে ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা ও ওটিটি দুনিয়ার বিভিন্ন অভিনয় করতে দেখা গেছে এই তারকা পুলিশ খ্যাত আলোক সান্যাল। এবার এই সিনেমাতেও বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। উত্তরবঙ্গের এক চা বাগানের ম্যানেজারের ভূমিকায় নজর কাড়তে চলছেন তিনি। সব মিলিয়ে এই সিনেমায় নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা আরও কয়েক গুন বৃদ্ধি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.