রাজ্য

রাজভবনে ডাক নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার উতপ্ত ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে একাধিক বৈঠক করেন তিনি। একই সঙ্গে কথা বলেন এলাকাবাসী এবং প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে। এর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, ২টোর সময় রাজভবনে যাবেন রাজ্য নির্বাচন কমিশনার।
ঠিক কী কারণে বৈঠক?
জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারেন রাজ্যপাল। বাহিনী প্রসঙ্গ, ভাঙড়ও উঠে আসতে পারে আলোচনায়, প্রাথমিক অনুমান ওয়াকিবহাল মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.