বিনোদন

সৃজিত মুখোপাধ্যায় আবার মঞ্চে, ‘মার্ক্স ইন কলকাতা’ নাটকে মেফিস্টোফিলিসের ভূমিকায়

পরিচালকের আসন, গীতিকার বা ক্যামিও চরিত্রে পর্দায় দেখা গেলেও এবার একেবারে পূর্ণাঙ্গ অভিনেতা হিসেবে মঞ্চে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে। বড় পর্দা নয়, নাটকের রঙ্গমঞ্চেই ফিরছেন তিনি দীর্ঘ ১৬ বছর পর। কৌশিক সেনের পরিচালনায় মঞ্চস্থ হতে চলেছে মার্ক্স ইন কলকাতা। স্বপ্নসন্ধানী নাট্যদলের এই নতুন প্রযোজনায় থাকছে একাধিক চমক। কার্ল মার্ক্সের চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা জয়ন্ত কৃপালানি। অন্যদিকে, মেফিস্টোফিলিসের ভূমিকায় দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে।

এই নাটকের স্টেজ রিহার্সাল সম্পন্ন হয়েছে সোমবার, ২৬ মে। নাটকটি প্রযোজনা করেছে সেন্টার স্টেজ ইউনাইটেড ভেঞ্চার্স এবং সংস্কৃতি সাগর। প্রথম শো মঞ্চস্থ হবে ২৯ মে, আর দ্বিতীয় শো ৮ জুন। এটি স্বপ্নসন্ধানীর প্রথম ইংরেজি ভাষার নাটক। এই প্রসঙ্গে সৃজিত মুখোপাধ্যায় জানান,”বেঙ্গালুরুতে আমি পেশাদার থিয়েটার করেছি ইংরেজিতে। অভিষেক মজুমদার, গুলশান দেভাইয়ার সঙ্গে কাজ করেছি। চাকরিও ছেড়েছিলাম থিয়েটারের জন্য।” কৌশিক সেন এক সময় তাঁকে কর্কটক্রান্তির দেশে নাটকে অভিনয়ের প্রস্তাব দিলেও তা সম্ভব হয়নি। তবে এবার সেই অপূর্ণতা পূরণ করতে চলেছেন তিনি।

এছাড়াও, নাট্যমঞ্চে আসতে চলেছে আরেক ব্যতিক্রমী প্রযোজনা। কৌশিক সেন এবার নাটকে তুলে ধরবেন লেখক সলমন রুশদির উপর ঘটা ছুরি হামলার ঘটনাকেও। আর সেই নাটকে সাহিত্যিকের চরিত্রে অভিনয় করবেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নাটকপ্রেমীদের কাছে এই দুটি প্রযোজনা হতে চলেছে নিঃসন্দেহে এক বিশেষ আকর্ষণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.