রাজনীতি

বঙ্গসফরে অমিত শাহ, ঠিক করে দিলেন আসন্ন নির্বাচনে বিজেপির সমীকরণ

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন । আর তার আগেই বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । করলেন সাংবাদিক সম্মেলন । জানিয়ে দিলেন ছাব্বিশের ভোটে বিজেপির সমীকরণ । শাহের দাবী , “পশ্চিমবঙ্গে ৩ থেকে ৭৭ হয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ সুশাসন আনতে বদ্ধপরিকর।”

এদিনের বক্তব্যে অমিত শাহ, ২০১৪ থেকে ২০২৪ সাল অর্থাৎ ১০ বছরে বাংলায় বিজেপির রাজনৈতিক যাত্রাপথ তুলে ধরেন । তিনি বলেন, ২০১৪-র ভোটে ১৭ শতাংশ ভোট এবং ২ টি আসন জয় করেছিল বিজেপি। ২০১৯ লোকসভায় ভোট শতাংশ বেড়ে হয় ৪১ ও আসন সংখ্যা বেড়ে হয় ১৮ । ২০২১-এর বিধানসভা নির্বাচনে আবার বিজেপি পেয়েছিল ৩৮ শতাংশ ভোট এবং বিজেপির আসন সংখ্যা ছিল ৭৭ । ২০২৪ সালের নির্বাচনে ৩৯ শতাংশ ভোট এবং ১২ আসন পেয়েছিল বিজেপি। এবার অমিত শাহের দাবী , ২০২৬ এর বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জিতে বাংলায় ক্ষমতা গঠন করবে গেরুয়া শিবির ।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় অনুপ্রবেশের বিষয় নিয়েও সরব হন । অমিত শাহ বলেন, “বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়। পুরো দেশের নিরাপত্তার বিষয়। এমন মজবুত সরকার এখানে আনুন, যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে। শুধু মানুষ না একটি পাখিও যেন বাংলায় ঢুকতে না পারে।”

পাশাপাশি বাঙালি আবেগ উসকে দিয়ে শাহ বলেন, “আজকের দিনে ১৯৪৩ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে প্রথম বার স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। এটি খুব তাৎপর্যপূর্ণ দিন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.