দোল মানেই রঙে রঙে ভেসে যাওয়া এক আনন্দের দিন। ৩ মার্চ, পূর্ণিমা তিথিতে বসন্তের আমেজে মেতে উঠবে বাংলা-সহ গোটা দেশ। আবির আর রঙের উচ্ছ্বাসে ভরে উঠবে চারদিক। তবে জানেন কি, শুধুই উৎসবের আনন্দ নয়—জ্যোতিষশাস্ত্র মতে সঠিক রং বেছে নিলে জীবনে বাড়তে পারে ইতিবাচক শক্তি, আত্মবিশ্বাস এবং সৌভাগ্যের সম্ভাবনাও?
বিশ্বাস করা হয়, প্রত্যেক রাশির সঙ্গে নির্দিষ্ট কিছু রঙের গভীর সংযোগ রয়েছে। সেই রং ব্যবহার করলে মানসিক দৃঢ়তা বাড়ে, কাজের সাফল্য আসে এবং নেতিবাচক শক্তি দূরে সরে যায়। তাই এ বছরের দোল হতে পারে শুধু রঙের খেলাই নয়, ভাগ্য বদলেরও এক সুযোগ।
রাশি অনুযায়ী দোলের শুভ রং
মেষ – লাল ও হলুদ: উদ্যম ও শক্তির প্রতীক।
বৃষ – গোলাপি, সবুজ ও নীল: স্থিরতা ও প্রেমের রং।
মিথুন – সবুজ ও নীল: বুদ্ধি ও সৃজনশীলতার ইঙ্গিত।
কর্কট – হলুদ ও লাল: আত্মবিশ্বাস ও পারিবারিক সুখ বৃদ্ধি করে।
সিংহ – লাল ও হলুদ: নেতৃত্ব ও সাফল্যের প্রতীক।
কন্যা – সবুজ ও গোলাপি: ভারসাম্য ও ইতিবাচক ভাবনার রং।
তুলা – গোলাপি, সবুজ ও নীল: সম্পর্ক ও সৌন্দর্যের ইঙ্গিত।
বৃশ্চিক – লাল ও হলুদ: সাহস ও দৃঢ়তার প্রতীক।
ধনু – লাল ও হলুদ: অগ্রগতি ও ভাগ্যোন্নতির রং।
মকর – নীল, সবুজ ও গোলাপি: স্থায়িত্ব ও উন্নতির বার্তা।
কুম্ভ – নীল, সবুজ ও গোলাপি: নতুন চিন্তা ও সাফল্যের প্রতীক।
মীন – লাল ও হলুদ: উদ্দীপনা ও শুভ শক্তির প্রতীক।
দোলের রং শুধু শরীরেই লাগে না, মনে ও জীবনের উপরও তার প্রভাব পড়ে—এমনটাই মত জ্যোতিষীদের। তাই এ বছরের রঙের খেলায় একটু সচেতন থাকুন। নিজের রাশি অনুযায়ী আবির বেছে নিয়ে রাঙিয়ে তুলুন সম্পর্ক, কর্মজীবন আর আগামী দিনের স্বপ্ন।
রঙের উৎসব হোক আনন্দের, আর সঙ্গে থাকুক সৌভাগ্যের ছোঁয়া!







