জেলারাজনীতি

কেন্দ্রীয় বাহিনীকে ঝাটা পেটা করার হুশিয়ারি ! বিতর্কে তৃণমূল নেতা

ভোটের আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী । আর তার আগেই কেন্দ্রীয় বাহিনীকে ঝাটা পেটা করার হুশিয়ারি তৃণমূল বিধায়কের । বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের এমন মন্তব্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে । কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেই তাঁদের ঝাটা পেটা করবে মহিলারা , এমনটাই মন্তব্য তৃণমূল বিধায়কের । শ্যামল মণ্ডলের কথায় , “আমাদের সাধারণ নাগরিককে ভয় দেখানোর জন্য, আতঙ্ক সৃষ্টি করবার জন্য, রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করার উদ্দেশ্যে, তার জন্যই এত আগে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হল। যদি অন্যায়ভাবে কেন্দ্রীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার করে, তাহলে গ্রাম বাংলার মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে, প্রয়োজন হলে ঝাঁটাপেটাও করবে। এখনও ভোট ঘোষণার অনেক দিন বাকি রয়েছে।”

স্বাভাবিক ভাবেই তৃণমূল বিধায়কের এই মন্তব্যে ছড়িয়েছে বিতর্ক । পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সজল ঘোষের কথায় , “আসলে শ্যামল মণ্ডলদেরই মহিলাদের হাতে জুতো খাওয়ার সময় এসে গিয়েছে। কোন মহিলারা ঝাঁটাপেটা করবে? যাঁরা আরজি কর কাণ্ডের পর সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তাঁরাই?”

প্রসঙ্গত , এর মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মোট ৪৮০ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা। তবে এখন আপাতত ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। যার মধ্যে বীরভূমে আসছে ৭ কোম্পানি, ৫ কোম্পানি পুরুলিয়ায় , কলকাতায় ১২ কোম্পানি, ১২ কোম্পানি দক্ষিণ দিনাজপুরে, সুন্দরবনে ৪ কোম্পানি বাহিনী, ১৪ কোম্পানি বাহিনী থাকবে পূর্ব মেদিনীপুরে। বাকি জেলা গুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে ১০-কোম্পানির নিচে। বাকি পরের ধাপে ৪০ কোম্পানি বাহিনী এবং তারপর আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.