রাজ্য

মার্চের বেতন ২ এপ্রিল, কড়া ডেডলাইন বিল জমায় অর্থ দফতরের বড় নির্দেশ রাজ্য সরকারি কর্মীদের জন্য

২০২৫-২৬ অর্থবর্ষের শেষ প্রান্তে এসে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী ও বিভিন্ন দফতরের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য সরকারের অর্থ দফতর। বছরের শেষে ট্রেজারি ও পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলিতে অতিরিক্ত কাজের চাপ এড়াতে আগাম পরিকল্পনা এই নির্দেশিকার মূল উদ্দেশ্য।

অর্থ দফতরের স্পষ্ট নির্দেশ, ২০২৬-এর মার্চ মাসের বেতন প্রদান করা হবে আগামী ২রা এপ্রিল ২০২৬ তারিখে। এই সিদ্ধান্তের আওতায় থাকছেন রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক, সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, লাইব্রেরি কর্মী, পঞ্চায়েত কর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মীরা। একই দিনে মিটিয়ে দেওয়া হবে পেনশন। পাশাপাশি ডিপোজিট অ্যাকাউন্ট, গ্রান্ট-ইন-এইড ও মাসিক পারিশ্রমিক বা সাম্মানিকভোগীদের পাওনাও ২ এপ্রিলেই প্রদান করা হবে। তবে ৩০ মার্চের মধ্যে ট্রেজারিগুলি চেক বা পেমেন্ট ম্যান্ডেট প্রস্তুত করতে পারলেও, ২রা এপ্রিলের আগে কোনও অর্থ তোলার অনুমতি মিলবে না।

অর্থবর্ষের শেষ মুহূর্তে যাতে বিশৃঙ্খলা না তৈরি হয়। তার জন্য বিল জমার ক্ষেত্রেও কড়া সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মার্চ মাসের বেতন, মজুরি ও গ্রান্ট-ইন-এইড সংক্রান্ত স্যালারি বিল জমা দিতে হবে ২৩ শে মার্চের মধ্যে। বকেয়া বেতন, ব্যক্তিগত দাবি ও অবসরজনিত সুবিধার বিল জমার শেষ তারিখ ১৮ই মার্চ। টিএ বিল জমা দেওয়ার ক্ষেত্রে ১৩, ২৪ ও ৩০ মার্চ নির্দিষ্ট করা হয়েছে যাত্রার সময় অনুযায়ী। এছাড়া স্যাংশন ইস্যুর তারিখ অনুসারে ২৭শে ফেব্রুয়ারি থেকে ৩০শে মার্চ পর্যন্ত বিল জমার পৃথক সময়সূচি নির্ধারিত হয়েছে। অর্থবর্ষের একেবারে শেষে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সিস্টেমে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণও চালু থাকবে। যার ফলে নির্ধারিত সময়সীমা মেনে চলাই এখন রাজ্য সরকারি কর্মীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.