বিনোদন

আপাতত শক্তিমান হিসেবে দেখা যাবে না রণবীর সিং-কে! সিদ্ধান্ত জানালেন অভিনেতা

বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে শক্তিমানের নতুন রূপ নিয়ে পর্দায় অবতরণ করবেন রণবীর সিং। এই বিষয়ে যদিও কোনো অফিশিয়াল বিবৃতি আগে প্রকাশিত হয়নি। তবে এইবার রণবীর সিং-এর টিম থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছে। কিন্তু এই বিবৃতি প্রকাশের পর সকল রণবীর ও শক্তিমান অনুরাগীরা বেশ দুঃখ পেয়েছেন। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যে রণবীরের সুপারহিরো শো-এর প্রযোজক হিসেবে অধিকার অর্জনের গুঞ্জন সম্পূর্ণ ভুল। এই মুহূর্তে অভিনেতা ডন থ্রি ও আদিত্য ধরের পরবর্তী ছবির শ্যুটিং-এ ব্যস্ত।

রণবীরের শক্তিমান চরিত্রে অভিনয় করা নিয়ে মুকেশ খান্না বিগতকালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন,”ওই বেচারা লোকটা (রণবীর সিং) আমার সামনে তিন ঘণ্টা ধরে বসে ছিল। কিন্তু শক্তিমানের চরিত্রে অভিনয় করতে গেলে কী দরকার, তা তাঁর চেহারায় ফুটে ওঠেনি। তাকে চঞ্চল দেখাচ্ছে যেন সে কাউকে ঠকাবে। কিন্তু তিনি একজন অসাধারণ অভিনেতা। আমি যখন তাঁর প্রশংসা করেছিলাম তখন আমি উল্লেখ করেছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর মতো শক্তি আর কারও নেই। কিন্তু আমি তাকে এই চরিত্রের জন্য অনুমোদন দিইনি। তার নিশ্চয়ই খারাপ লেগেছে।”

বর্তমানে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্য ধরের পরিচালনায় অ্যাকশন-প্যাকড গুপ্তচরবৃত্তি থ্রিলার ছবি ‘ধুরন্ধর’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত রণবীর। এই ছবি জুড়ে রয়েছে আকর্ষণীয় তারকা সমাগম। সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল-এর মতো তাবড় তাবড় তারকারা স্ক্রিন শেয়ার করবেন একসাথে। ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে, তাঁর বাস্তব জীবনের গোপন অনুপ্রেরণা থেকেই তৈরী হয়েছে ‘ধুরন্ধর’। ছবির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অভিনেতা থেকে দর্শক সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.