বুধবার ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন হামলা চালিয়েছে ইরানি রণতরীর উপর ।যাতে প্রাণ হারিয়েছেন ৮৭ জন। নিখোঁজ প্রায় ১৪৮ । এইরূপ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় শান্তির বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী বার্তা দেন, “আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না।” ইরান যুদ্ধের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও প্রধানমন্ত্রী শান্তির বার্তাই দেন ।
উল্লেখ্য ,ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ভারতে সফরে দিল্লিতে এসেছেন । আর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বার্তা দিয়ে বলেন , “ভারত এবং ফিনল্যান্ড উভয়ই আইনের শাসন, আলোচনা এবং কূটনীতিতে বিশ্বাস করে। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা একমত যে কেবল সামরিক সংঘাতের মাধ্যমে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা সংঘাতের দ্রুত অবসান এবং শান্তির জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন করে যাব।”
মোদী আরও বলেন , “বর্তমানে গোটা বিশ্ব একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বের নানা প্রান্তে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সে ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে ভারত এবং ইউরোপ বিশ্বের দুই বিরাট গণতান্ত্রিক শক্তি সম্পর্কের সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে। আমাদের পারস্পরিক বোঝাপড়া আন্তর্জাতিক সুস্থিতি, উন্নয়নকে শক্তিশালী ও সমৃদ্ধ করবে।”







