চাকরি

স্নাতকদের জন্য সুখবর! IBPS-এ ১১,৪০৩ পদে নিয়োগ, আবেদন ২১ অগাস্ট পর্যন্ত

ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে আগ্রহীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)। CRP CSA-XVI নিয়োগের মাধ্যমে দেশের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মোট ১১,৪০৩টি কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট (ক্লার্ক) পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১ অগাস্ট থেকে, চলবে ২১ অগাস্ট পর্যন্ত।

আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন ফি জেনারেল, OBC ও EWS প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং SC, ST ও PwBD প্রার্থীদের জন্য ১৭৫ টাকা। এই ফি ফেরতযোগ্য নয়।

নিয়োগ হবে Bank of India, Bank of Baroda, Canara Bank, Punjab National Bank, Union Bank of India-সহ মোট ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। নির্বাচন প্রক্রিয়ায় প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং স্থানীয় ভাষার দক্ষতা যাচাই অন্তর্ভুক্ত থাকবে। প্রিলিমিনারি পরীক্ষা ১০ ও ১১ অক্টোবর এবং মেন পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

আগ্রহীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে CRP CSA-XVI লিঙ্কে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে আবেদন ফি জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.