রাজনীতি

রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ডের বেনিয়ম রুখতে এবার নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য

বেশ কিছু জায়গায় এই স্বাস্থ্য সাথীর কার্ড ব্যবহার করে বেনিয়ামের অভিযোগ উঠেছে।এবার এই সমস্যা মেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ।কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রোগীর ভুয়ো রিপোর্ট ও জাল কাগজপত্র তৈরি করলে তা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে তত্‍ক্ষণাত্‍ হাতে নাতে ধরা পড়বে।
AI প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসাথী প্রকল্পে অপারেশন করা সাড়ে সাত হাজার চিকিত্‍সকের উপর নজরদারি রাখতে নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে। কে, কবে কোন রোগীর অপারেশন করলেন বা করবেন, তার বিস্তারিত তথ্য এই অ্যাপে তুলতে হবে সংশ্লিষ্ট চিকিত্‍সককে।
এতদিন পর্যন্ত চিকিত্‍সায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আটকাতে এ ধরনের সিদ্ধান্ত সত্যিই নজিরবিহীন বলি মনে করছেন অনেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.