নিজস্ব সংবাদদাতা : তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচারে মুর্শিদাবাদের ডোমকলে এলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সারাদিনের টানা বৃষ্টির মধ্যে জেলার একাধিক জায়গার পাশাপাশি ডোমকলে বৃষ্টির মধ্যে প্রচার সারলেন মন্ত্রী ফিরাদ হাকিম।
প্রচারে এসে বিগত বাম সরকারের আমলে ডোমকল কেমন ছিল সেই কথা তুলে ধরেন। খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় তৃনমূল বলে দাবী করেন তিনি। টানা বৃষ্টির মধ্যে সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। মন্ত্রী আরোও বলেন তৃনমূল মানুষকে উন্নয়ন পাইয়ে দেওয়ার কাজে বিশ্বাসী। উন্নয়নের স্বার্থে তৃনমূল প্রার্থীদের ভোটদানের মাধ্যমে নির্বাচিত করুন। তাতে আপনার উন্নয়ন হবে।







